• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দিল-দরিয়ায় ডুবিলে সে দরের খবর পায়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » দিল-দরিয়ায় ডুবিলে সে দরের খবর পায়

দিল-দরিয়ায় ডুবিলে সে দরের খবর পায়।।
নইলে পুথি পড়ে পণ্ডিত হইলে কি হয়।।
স্বয়ং রূপ দৰ্পণে ধরে
মানব রূপ সৃষ্টি করে, (হে)

দিব্যজ্ঞানী যারা
ভাবে বোঝে তারা
মানুষ ভজে কার্যসিদ্ধি করে যায়।।

একেতে হয় তিনটি আকার
অযোগী সহজ সংস্কার (হে)
যদি ভাব-তরঙ্গে তারো
মানুষ চিনে ধর
দিনমণি গেলে কি হবে উপায়।।

মূল হৈতে হয় ডালের সৃজন
ডাল ধরলে পায় মূল অন্বেষণ, (হে)
অমনি রূপ হইতে স্বরূপ
তাতে ভেবে বে-রূপ
অবোধ লালন সদায় নিরূপ ধরতে যায়।।

———–

লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৬০-৬১; লালন-গীতিকা, পৃ. ৮৩-৮৪

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:দিল দরিয়ায় ডুবে দেখ না
Next Post:দেখ না রে ভাব না রে ভাবের কীর্তি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑