• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জলে স্থলে ফুল-বাগিচা ভাই

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » জলে স্থলে ফুল-বাগিচা ভাই

জলে স্থলে ফুল-বাগিচা ভাই
এমনি আর দেখি নাই।।

ফুলের নামটি নীল লাল জবা
ও তার ফুলে মধু, ফলে সুধা
সে ফুল তুলতে গেলে মদনা-সাপা

সে যে সদাই ছাড়ে হায়।।

ও ফুলের রসিক যারা মর্ম জেনে
ডুব দিল সেই জীবন-ফুলে

ঐ ফুল তুলে বসে।
তার মরণের ভয় কি আর আছে।
ও দিবে শ্ৰীগুরুর দোহাই।।

এবার ব্ৰহ্মা মাকে করে বাধ্য
মদন রাজার সঙ্গে যুদ্ধ
দেখব কার কি সাধ্য
ফকির লালন বলে, ঐটা ম’লে

যাইত আমারই বালাই।।

———-

হারামণি, ৫ খণ্ড, পৃ. ৩৬-৩৭
সঞ্চারী স্তবকে ছন্দ ও অন্ত্যমিলে ত্রুটি আছে। স্মৃতি-চ্যুতির কারণে মূল থেকে সরে গেছে।

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:জান গা মানুষের করণ কিসে হয়
Next Post:জান গে বরজখ ভেদ পড়ে বেলায়েত

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑