• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

চাঁদে চাঁদে চন্দ্রগ্রহণ হয়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » চাঁদে চাঁদে চন্দ্রগ্রহণ হয়

চাঁদে চাঁদে চন্দ্রগ্রহণ হয় ।
সে যোগের উদ্দীপন যে জানে,
সে-ই সে মহাশয় ॥

চাঁদ রাহু চাঁদেরি গ্রহণ,
সে বড় করণ কারণ
বেদ পড়ে তার ভেদ-নিরূপণ
পাইবে কোথায় ॥

উভয় যেন বিমুখ থাকে,
মাস-অন্তে সুদৃষ্টি দেখে,
মহাযোগ তার গ্রহণ-যোগে
ও তা বলতে লাগে ভয় ॥

কখন রাহু-রূপ ধরে
কোন চাঁদে কোন দেখে রে,
লালন বলে, স্বরূপ-দ্বারে
জানলে জানা যায় ॥

———-
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ২১৮; লালন-গীতিকা, পৃ. ৭৬
কথান্তর :
চাঁদ রাহু চন্দ্রের গ্রহণ,
সে বড় কঠিন করণ
বেদ পড়ে তার ভেদ-নিরূপণ
ও তুই পাবিরে কোথায় ॥

অভোগ —
ও সে কখন রাহু রূপ ধরে
কোন চাঁদে কোন চাঁদ ঘেরে,
লালন বলে, স্বরূপ-দ্বারে
লীলা জানা যায় ॥
–বাংলার বাউল ও বাউল গান, পৃ. ৯৯

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:চাঁদ আছে চান্দে ঘেরা
Next Post:চাতক-স্বভাব না হলে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑