• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পাট

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » প » পাট

পাট1 [ pāṭa1 ] বি. 1 রেশম, কৌষেয় (পাটবস্ত্র); 2 নালিতা, কোষ্টাগাছ বা তার আঁশ, jute; 3 পাটা, তক্তা, ফলক (ধোপার পাট); 4বৈষ্ণবদের তীর্থ (শ্রীপাট); 5 আসন, গদি, সিংহাসন (রাজ্যপাট); 6 অস্তাচল (‘সূর্য নামে পাটে’); 7 স্তর, ভাঁজ (কাপড়টা পাটে পাটে ছিঁড়েছে, পাটভাঙা শাড়ি)।

[সং. পট্ট]।

পাট2 [ pāṭa2 ] বি. 1 লেপা মাজা প্রভৃতির দ্বারা পারিপাট্যসাধন; 2 কাজকর্ম, কাজকর্মের ধারা বা অনুষ্ঠান (এখানে চায়ের পাট নেই, ও-পাট সারা হয়ে গেছে)।

[সং. পাটি]।

পাট3 [ pāṭa3 ] বি. পাতকুয়োর ভিতরের পোড়া মাটির বেষ্টনী।

[সং. পাটক]।

পাট4 [ pāṭa4 ] বিণ. প্রধান (পাটরানি)।

[পাট1 দ্র]।

Category: প, বাংলা অভিধান
Previous Post:পাঞ্জাবি
Next Post:পাটকাঠি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑