• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পাকা

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » প » পাকা

পাকা1 [ pākā1 ] ক্রি. 1 পক্ব বা পরিণত হওয়া (ফল পেকেছে, বুদ্ধি পাকে); 2 শুভ্র হওয়া (চুল পেকেছে); 3 পুঁজে পূর্ণ হওয়া (ফোঁড়া পাকা); 4(নিন্দায়) দড় হওয়া (ছেলেটা বড়ো পেকেছে)।

☐বি. উক্ত সব অর্থে।

[সং. পক্ব]।

পাকা2 [ pākā2 ] বিণ. পরিণত (পাকা বুদ্ধি); 2 মজবুত (পাকা বাঁশ); 3 বড়ো (পাকা রুই); 4 পরিপক্ব (পাকা ফল); 5 নিপুণ, সিদ্ধহস্ত (পাকা কারিগর, পাকা চোর); 6 ঝানু, বুড়োটে, ইঁচড়ে পক্ব (পাকা ছেলে); 7 নিখুঁত, খাঁটি (পাকা সোনা); 8 ত্রুটিহীনভাবে বা নিপুণভাবে করা হয়েছে এমন (পাকা কাজ); 9 স্হায়ী, টেকসই (পাকা রং); 1০ পুরোপুরি (পাকা পাঁচ কিলো ওজন); 11 আগুনে বা রোদের তাপে দগ্ধ (পাকা ইট); 12ইটের তৈরি (পাকা বাড়ি, পাকা গাঁথনি); 13 বাঁধানো, পাথর ইট ইত্যাদি দিয়ে বাঁধানো (পাকা রাস্তা); 14 অপরিবর্তনীয়, নড়চ়ড় হয় না এমন (পাকা কথা); 15 আইন অনুসারে সম্পাদিত (পাকা দলিল); 16 পরিশ্রমে অভ্যস্ত, পোড়-খাওয়া (পাকা হাড়)।

[সং. √ পচ্ + বাং. আ]।

পাকা কথা বি. যে কথার অন্যথা বা নড়চড় হবে না।

পাকা কাজ বি. সুসম্পন্ন কাজ; যে কাজের ফলাফল উলটে যাবার আশঙ্কা নেই।

পাকা ঘুঁটি বি. (পাশা লুডো প্রভৃতি খেলায়) যে ঘুঁটি নির্দিষ্ট পথ অতিক্রম করে ঘরে উঠে যাবার উপক্রম করছে।

পাকা ঘুঁটি কেঁচে যাওয়া ক্রি. বি. (আল.) প্রায় সম্পন্ন কাজ পণ্ড হওয়া।

পাকা দেখা বি. বিবাহের সম্বন্ধ স্হির করে বর বা কনেকে আশীর্বাদ করার জন্য দেখা।

পাকা ধানে মই (আল.) নিশ্চিত প্রাপ্তি বা লাভের আশা নষ্ট, সুসম্পন্ন কাজ পণ্ড।

পাকাপোক্ত বিণ. মজবুত, স্হায়ী।

পাকা মাথা বি. সুচতুর ও অভিজ্ঞ ব্যক্তির মাথা বা বুদ্ধি।

পাকা মাথায় সিঁদুর পরা ক্রি. বি. স্ত্রীলোকের বৃদ্ধ বয়স পর্যন্ত সধবা থাকা।

পাকামো বি. (নিন্দায়) পাকা অর্থাত্ পরিণত বা অভিজ্ঞ নয় অথচ পাকার মতো ভাব; অপ্রাপ্তবয়স্ক অবস্হায় বয়স্কদের মতো আচরণ।

পাকা রাস্তা বি. বাঁধানো রাস্তা।

পাকা হাত বি. নিপুণ বা অভিজ্ঞ হাত বা কাজকর্ম; অভিজ্ঞতা।

Category: প, বাংলা অভিধান
Previous Post:পাকলানো
Next Post:পাকা হাত

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑