• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পা

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » প » পা

পা1 [ pā1 ] বি. স্বরগ্রামের পঞ্চমের সংকেত, পঞ্চম সুর।

পা2 [ pā2 ] বি. 1 চরণ, পদ, কুঁচকি থেকে পায়ের পাতা পর্যন্ত দেহাংশ; 2 পায়ের পাতা, পদতল; 3 পদক্ষেপ (পায়ে পায়ে এগোনো); 4 টেবিল চেয়ার ইত্যাদি আসবাবপত্রের পায়া। [সং. পদ]।

পা চলা ক্রি. বি. 1 এগোনো (আর পা চলছে না); 2 লাথি মারা (ছেলেটার খুব পা চলে)।

পা চাটা ক্রি. বি. অতি হীনভাবে তোষামোদ করা।

পা চালানো ক্রি. বি. 1 হাঁটা; অগ্রসর হওয়া; 2 লাথি মারা। 

পা টিপে চলা ক্রি. সাবধানে পায়ের শব্দ না করে চলা।

পা ধুতেও না আসা ক্রি. বি. ঘৃণার জন্য কোনোরকম সংস্পর্শে না আসা।

পা বা়ড়ানো ক্রি. বি. যেতে উদ্যত হওয়া।

পা ভারি হওয়া ক্রি. বি. পা রসস্হ হওয়ায় চলতে কষ্ট হওয়া।

পায়ে ঠেলা ক্রি. বি. অবজ্ঞা বা উপেক্ষা করা (অনুরোধ পায়ে ঠেলছে)।

পায়ে তেল দেওয়া ক্রি. বি. অত্যন্ত হীনভাবে খোশামোদ করা।

পায়ে পড়া ক্রি. বি. বিনীত ও কাতরভাবে অনুরোধ করা (‘পায়ে পড়ি শোনো ভাই গাইয়ে’: রবীন্দ্র)।

পায়ে পায়ে ক্রি-বিণ. 1 প্রতি পদক্ষেপে (‘আমার পায়ে-পায়ে শত্রু’: দীন.); 2 ধীরে ধীরে (পায়ে-পায়ে যাওয়া)।

পায়ে-পায়ে ঘোরা ক্রি. বি. সবসময় সঙ্গে সঙ্গে থাকা।

পায়ে রাখা ক্রি. দয়া করে আশ্রয় দেওয়া।

পায়ের উপর পা দিয়ে থাকা ক্রি. বি. কোনো কাজকর্ম না করে আরামে থাকা।

পায়ে হাত দেওয়া ক্রি. বি. প্রণাম করা।

পায়ের সুতো ছেঁড়া ক্রি. বি. বহুবার হাঁটাচলা করার দরুন কষ্ট হওয়া।

Category: প, বাংলা অভিধান
Previous Post:পহুঁ
Next Post:পায়ের সুতো ছেঁড়া

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑