• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কি হবে আমার গতি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » কি হবে আমার গতি

কি হবে আমার গতি
কতই জেনে কতই শুনে
ঠিক পড়ে না কোন প্রীতি।।

মুচির কোটায় গঙ্গা র’ল
কলার ডেগো সৰ্প হল
সকলই ভক্তির বল
আমার নাই কোন বল-শক্তি।।

যাত্রা ভঙ্গ যার সনে
সেহি বানর হনুমানে
নিষ্ঠা গুণ রাম-চরণে
সাধুর খাতায় তার সুখ্যাতি।।

মেঘ-পানে চাতকের ধ্যান
অন্য জল সে করে না পান
লালন কয়, জগতে প্রমাণ
ভক্তির শ্রেষ্ঠ সেহি ভক্তি।।

——————————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৯৪-৯৫; বাউল কবি লালন শাহ, পৃ. ২৫৭-৫৮
‘লালন-গীতিকা’য় অন্তরার ১ম চরণে “মুচির কেটোয় গঙ্গা র’লো” কথান্তর আছে। এছাড়াও সঞ্চারীর ৪র্থ চরণে ‘সুখ্যাতি’ স্থলে ‘শুক-খ্যাতি’ এবং আভোগের ৪র্থ চরণে ‘শ্ৰেষ্ঠ’ স্থলে ‘জ্যেষ্ঠ’ কথান্তর আছে। এরূপ পাঠ সংগত নয়।

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:কি সাধনে পাই গো তারে, যার নাম অধর এই সংসারে
Next Post:কৃষ্ণ পদ্মেরই কথা কর রে দিশে

Reader Interactions

Comments

  1. Tauhid

    October 3, 2026 at 11:59 am

    লালনের গান শুনলেই আমার চোখে জল আসে।

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑