• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কর রে পেয়ালা কবুল শুদ্ধ ইমানে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » কর রে পেয়ালা কবুল শুদ্ধ ইমানে

কর রে পেয়ালা কবুল শুদ্ধ ইমানে।
মিশবি যদি জাত সিফাতে এ তনু আখেরের দিনে৷
সাধিলে নূরের পেয়ালা
খুলে যাবে রাগের তালা
অচিন মানুষের খেলা
দেখবি রে তুই দুই নয়নে।।

জব্বর গুরুরে ধরে
সাধ রে আর নূর জহরে
এ চার করণ ভারি আছে রে
অতি গোপনে।।

ফান-ফিশ-শেখ বাকা ফানা
ফানা-ফিল্লা ফানা-ফির-রসুল
এ চার ঘরেতে লালন
মুরশিদ ভজরে অতি গোপনে।।

———————–
লালন-গীতিকা, পৃ. ১৫২-৫৩
কথান্তর: সঞ্চার ও আভোগ –
সত্তরি জব্বরি নরী
চেন রে সেই নর-জহুরী
এ চারি পেয়ালা ভারী
আছে রে মন অতি গোপনে।।
ফানা-ফিশ-শেখ ফানা-ফির-রসুল
ফানাফিল্লা, ফানাবাকা স্থূল
এ চারি মোকামে লালন
ভজরে মুরশিদ নির্জনে।।
— বাউল কবি লালন শাহ, পৃষ্ঠা ৩১৩

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:ও মন বল রে সদা লায়েলাহা ইল্লাল্লা
Next Post:কার বাড়ীতে কর গো বসত

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑