• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এবার কি সাধনে শমন-জ্বালা যায়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » এবার কি সাধনে শমন-জ্বালা যায়

এবার কি সাধনে শমন-জ্বালা যায়।
ধর্মাধর্ম বেদের মম শমনের অধিকার (১) তাই।।

দান ব্ৰত তপ যজ্ঞ করে
মুক্তি ফল (২) পেতে পারে
সে ফল ফুরালে তারে
ঘুরিতে ফিরিতে হয়।।

নির্বাণ মুক্তি সেধে সে তো
লয় হবে পশুর মত
সাধন করে এমন প্রাপ্ত
কি সুখে সাধকে চাই।।

পথের গোলমালে পড়ে
ডুবলাম কূপ-জল (৩) মাঝারে
লালন বলে কেশে ধরে
কূলে লও (৪) গো গুরু আমায়।।

—————–
লালন ফকির : কবি ও কাব্য, পৃষ্ঠা ১৮৭-৮৮; লালন-গীতিকা, পৃষ্ঠা ৩১২
কথান্তর : ১) বিকার; ২) পুণ্যের ফল; ৩) ভব-জল; ৪) তুলে নেও। — বাংলার বাউল ও বাউল গান, পৃষ্ঠা ১১২।

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:একবার চাঁদ বদনে বল রে ভাই
Next Post:ও গো তরিকতে দাখিল না হলে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑