• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আগে শরিয়ত জান বুদ্ধি শান্ত করে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » আগে শরিয়ত জান বুদ্ধি শান্ত করে

আগে শরিয়ত জান বুদ্ধি শান্ত করে।
রোজা আর নামাজ
শরিয়তের কাজ
শরিয়ত আসন ঠিক বলছ কারে।।

নামাজ রোজা কলমা জাকাত
তাও করিলে হয় শরিয়ত
শরা কবুল করে।।

ভাবে বোঝা যায়
কলমা শরিয়ত নয়
শরিয়ত আর পরমার্থ থাকতে পারে।।

বেইমান বেদিন জনা
শরিয়তের আয়েত চেনে না
মুখে তোড় ধরে।।

চিনতো যদি আয়াত
অদেখা নিয়াত
চিনতো না কভু বরজখ ছেড়ে।।

শরিয়তের গোস্ত ভারি
যে যা বোঝে (তারি)
সেই হবে আখেরে।।

লালন কয়, মর
বুদ্ধিহীন অন্তর
আমি মরি মূল লাগে বৃক্ষের ‘পরে।।

——————–
লালন গীতিকা, পৃষ্ঠা ১৪২-৪৩

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:আগে জান হাওয়ার স্থিতি কোথায় হাওয়ার উৎপত্তি
Next Post:আছে মায়ের ওতে জগৎ পিতা ভেবে দেখ না

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑