• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আগে কপাট মার কামের ঘরে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » আগে কপাট মার কামের ঘরে

আগে কপাট মার কামের ঘরে।
মানুষ ঝলক দেবে রূপ নিহারে।।

হাওয়া ধর, অগ্নি স্থির কর
যাতে মরিয়ে বাঁচিতে পার
মরণের আগে মর
দেখে শমন যাক দূরে।।

বারে বারে করিবে মানা
লীলার দেশে আর যেও না
রেখ তেজের ঘরে তেজিয়ানা
সাধ উর্ধ্ব চাঁদ ধরে।।

জান না মন, পারাহীন দর্পণ
কেমনে রূপ হয় দরশন
অতি বিনয় করে বলছে লালন
থেকো হুঁশিয়ারে।।

——————–
বাউল কবি লালন শাহ, পৃষ্ঠা ৩২০

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:আইন মাফিক নিরিখ দিতে ভাবো কি
Next Post:আগে জান হাওয়ার স্থিতি কোথায় হাওয়ার উৎপত্তি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑