• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সে প্রেম সামান্যে কি জানা যায়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » সে প্রেম সামান্যে কি জানা যায়

সে প্রেম সামান্যে কি জানা যায়
যে প্রেম সেধে গৌর হলেন
বাঁকা শ্যামরায়।।

দেবের দেব পঞ্চানন
সেধে দেয় প্রেম সেই একজন
বুকে নিয়ে শক্তির আসন
সে না মহাশয়।।

প্রেমী এক চণ্ডীদাসে
বিকালো রজকিনীর পাশে
মরে আবার জীবন আশে
জীবন দান পায়।।

মরে যেবা ডুবতে পারে
প্রেম ভয় জানায় তারে
সিরাজ সাঁই কয়, লালন তোরে
তাই জানাই।।

——————–
হারামণি, ৭ম খণ্ড, পৃষ্ঠা ৪১৯
‘লালন-গীতিকায়’ সামান্য পাঠভেদ আছে। আভোগের ২য় চরণটি ‘সে প্রেম গুরু জানায় তারে’ রূপে লেখা হয়েছে। পৃষ্ঠা ৩৬

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:সে প্রেম গুরু জানাও আমায়
Next Post:অবোধ মন রে, তোমার হল না দিশে

Reader Interactions

Comments

  1. ফজলে রাব্বি

    July 7, 2016 at 10:22 am

    চমৎকার।

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑