• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সামান্যে কি সে প্রেম হবে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » সামান্যে কি সে প্রেম হবে

সামান্যে কি সে প্রেম হবে।
গুরু পরশিলে আপনি প্রেম উদয় হবে।।

যে প্রেমে রাই হরে কৃষ্ণের মন
অকৈতব সে প্রেমেরি কারণ
যোগ্য অনুসর
মর্ম জানে তার
অযোগ্য পাত্রে কি সে ভার সম্ভবে।।

বলবো কি সেই প্রেমের বাণী
কামে থেকে হয় নিষ্কামী
সে যে শুদ্ধ সহজ রস
করিয়ে বিশ্বাস
দোঁহার মন করে দোঁহার ভাবে।।

কমলিনী প্রফুল্ল বদন
… … … … …
সে যে লক্ষ যোজন অন্তে
দোহার প্রেম একান্তে
লালন কয়, রসিকের তেমনি প্রেম-ভাবে।।

——————–
লালন গীতিকা, পৃষ্ঠা ১০৯-১১০
আভোগের ২য় চরণটি নেই; ‘ডট’ দিয়ে তা বুঝানো হয়েছে।

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:সামান্য কি অধর চাঁদ পাবে
Next Post:সে প্রেম গুরু জানাও আমায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑