• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শুদ্ধ প্রেমের প্রেমী যে জন হয়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » শুদ্ধ প্রেমের প্রেমী যে জন হয়

শুদ্ধ প্রেমের প্রেমী যে জন হয়,
মুখে ক’ক বা না ক’ক
নয়ন দেখলে চেনা যায়।।

মণিহারা ফণির মতন
প্রেম-রসিকের দুটি নয়ন
কি দেখে কি করে করে সে জন
কে কাহার অন্ত পায়।।

রূপে নয়ন করে খাঁটি
ভুলে যায় সে নাম মন্ত্রটি
চিত্রগুপ্তী তার পাপ-পুণ্যি
কিরূপে লেখে খাতায়।।

গুরুজী কয় বারে বারে
শোন রে লালন, বলি তোরে
তুই মদন-রসে বেড়াস ঘুরে
সে প্রেম মনে কৈ দাঁড়ায়।।

——————————
লালন ফকির : কবি ও কাব্য, পৃষ্ঠা ১৭৫-৭৬
কথান্তর :

শুদ্ধ প্রেমের প্রেমী যে জন হয়,
মুখে ক’ক বা না ক’ক
নয়ন দেখলে চেনা যায়।।

মণিহারা ফণি যেমন
প্রেম-রসিকের দুটি নয়ন
কি দেখে কি করে করে সে জন
কে কাহার অন্ত পায়।।

রূপে নয়ন করে খাঁটি
ভুলে যায় সে নাম-মন্ত্রটি
চিত্রগুপ্ত তার পাপ-পুণ্যি
কিরূপে লেখে খাতায়।।

গুরুজী কয় বারে বারে
শোন রে লালন, বলি তোরে
তুমি মদন-রসে বেড়াও ঘুরে
সে প্রেম সনে কই দাঁড়ায়।।

লালন-গীতিকা, পৃষ্ঠা ১১৫-১৬; বাংলার বাউল ও বাউল গান, পৃষ্ঠা ৪৪
‘বাউল কবি লালন শাহ’ গ্রন্থে আভোগ স্তবকটি এভাবে লেখা হয়েছে :
সিরাজ সাঁই কয় বারে বারে
শোন রে লালন, বলি তোরে
মদন-রসে বেড়াও ঘুরে
সে ভাব তোমার কই দাঁড়ায়।। – পৃষ্ঠা ৩০৮

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:শুদ্ধ প্রেম সাধলে যারা কাম-রতিকে রাখলে কোথা
Next Post:শুদ্ধ প্রেমের রসিক মোর সাঁই

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑