• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রাত তেরোটার শব্দগুচ্ছ – আলতাফ হোসেন

লাইব্রেরি » বিবিধ লেখার সংকলন » কবিতা » রাত তেরোটার শব্দগুচ্ছ – আলতাফ হোসেন

একটা লাইন কেন একটা শব্দও আসছিল না
বুঝলি রে বাক্যি বলা মুখের কথা নয়
একটা কমার পরেই এসে পড়ছিল ডট ডট ডট
তোরও নিশ্চয়ই এমনটাই হয় আর ছটফট করতে থাকিস
কবে করতে পেরেছে কোন কাজটা সিধামতো তোর কোন বাপ
মাথা কুটছিলাম
ভেনিস নগরে ডিঙিতে ঘুরতে ঘুরতে
গিজগিজ করছিল পিরানহা মাছেরা হাঁ-করা মুখে
মনে হচ্ছিল লাহোরপুরমে যাই করাচি আন্ধার গাঁয়ে যাই
বুকে বোমা বেঁধে ঝাঁপিয়ে পড়ে রোজ
যাই, তাদের সামনে গিয়ে পড়ি
মনে হচ্ছিল হাঃ টুইন টাওয়ারে ওই দিনটায় থাকতে কি পারতাম
না ভোরশেষে?

সূত্র: দৈনিক প্রথম আলো, মে ১৩, ২০১১

Category: কবিতা
Previous Post:মামা চে – মশিউল আলম
Next Post:সার্ধশতবর্ষে নবরূপে মেঘনাদ: মাইকেলের র্যাডিচির উপহার – গোলাম মুরশিদ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑