• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ভক্তি না হইলে, ও মওলা, দীদার কি মেলে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » ভক্তি না হইলে, ও মওলা, দীদার কি মেলে
ভক্তি না হইলে, ও মওলা, দীদার কি মেলে। 
মানুষ রূপে দীন দয়াময়, ও তারে চিন খেয়ালে।। 

একদিন খলিলের মেহমানি ছিল 
ও খোদে খোদা সেথায় এসেছিল 
কোন পীর পয়গম্বর না আসিল 
               ও আইল ফকিরের ছলে।। 

এব্রাহিম খলিলউল্লা ছিল 
ও আমার মওলা তাহার মন বুঝিল 
আপনা পুত্র কোরবানি দিল 
               মওলার মন পাবার আশায়।। 

ফকিররে জানিও যেমন 
মওলাকে জানিও তেমন 
আলেম পাইলে দরশন 
               ফকির হালছে বেহালে।। 

হরদমে যে করে জিকির 
তাহাকে জানিও ফকির 
খোদে খোদা তাহার কালবে হাজির 
               ফকির লালন তাই বলে।। 

—————–
হারামণি, ৫ম খণ্ড, পৃষ্ঠা ১০৮-০৯
লালন হিন্দু ও মুসলমান ঐতিহ্য ও সংস্কৃতিতে অনায়াসে বিচরণ করতে পারতেন। বাউলের গুহ্য সাধনতত্ত্বকে বাণী রূপ দেওয়ার জন্য সমকালের জীবন থেকে যেমন, তেমনি ইতিহাস-ঐতিহ্য থেকে উপমা, রূপক, সাদৃশ্য অলংকারাদির আশ্রয় নিতে হয়। লালন অতি দক্ষতার সাথে এই কাজটি করতে সক্ষম হয়েছেন। এই গানে মুসলিম ধর্মীয় ঐতিহ্যের ব্যবহার আছে। গানের মূল ভাব প্রথম চরণের ব্যক্ত হয়েছে – ‘ভক্তি না হইলে, ও মওলা, দীদার কি মেলে।’

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:বিদেশীর প্রেম কেউ করো না
Next Post:ভক্তির দ্বারা বান্ধা আছে সাঁই

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑