• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

করাত – মিলটন রহমান

লাইব্রেরি » বিবিধ লেখার সংকলন » কবিতা » করাত – মিলটন রহমান

জ্যোৎস্নার ঘ্রাণ বাতাসের গায়ে ফেলেছে নৈর্ব্যক্তিক ছায়া
যে চোখ এ জ্যোৎস্না দেখে তার ভেতরে জমে সোনালি পারদ
ওই লিকুইডে পুড়তে পুড়তে চোখ থেকে
বেরিয়ে যায় ধোঁয়ার কঙ্কাল…
এখন মায়া কিংবা জ্যোৎস্নার ঘ্রাণ বিশুদ্ধ নয়
যা অনুভব হয় তার সবই বিভ্রম
বায়ুতে বসে বুঝতে চেয়েছি
জ্যোৎস্না দেখা মানুষের চোখ কেমন হয়
দেখেছি সারা রাত
চৌরাসিয়ার বাঁশিতে জ্যোৎস্না ঝরেছে
কালো জ্যোৎস্না
দুই বিগত আকাশের আয়ু পেরিয়ে গেলে
বলতে পারব
এর সবই দেখেছি তোমার চোখের ভেতর।

সূত্র: দৈনিক প্রথম আলো, মে ০৬, ২০১১

Category: কবিতা
Previous Post:আগুনের পরশমণি – কাজল রশীদ
Next Post:সম্মোহন – তুষার কবির

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑