• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

করি কেমনে শুদ্ধ সহজ প্রেম সাধন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » করি কেমনে শুদ্ধ সহজ প্রেম সাধন
করি কেমনে শুদ্ধ সহজ প্রেম সাধন।
প্রেম সাধিতে ফেঁপে ওঠে কাম-নদীর তুফান।।
                    প্রেম-রত্ন ধন পাওয়ার আশে
                    ত্রিপীনের ঘাট বাঁধলাম কষে।
                    কাম-নদীর এক ধাক্কা এসে
                                        যায় বাঁধন ছাদন।।
                    বলবো কি সে প্রেমের কথা
                    কাম হইল প্রেমের লতা।
                    কাম ছাড়া প্রেম যথাতথা
                                        নাই রে আগমন।।
                    পরম গুরু প্রেম-পীরিতি
                    কাম-গুরু হয় নিজপতি
                    কাম ছাড়া প্রেমে পাই কি গতি
                                        তাই ভাবে লালন।।

——————–
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৮০-৮১; লালন-গীতিকা, পৃ. ১০৯; বাংলার বাউল ও বাউল গান, পৃ. ৬৭; হারামণি, ৫ম খণ্ড, পৃ. ৬৫; ৭ম খণ্ড, পৃ. ২-৩; বাউল কবি লালন শাহ, পৃ. ১০৭
প্রত্যেক গ্রন্থে শব্দগত কিছু কিছু কথান্তর আছে।

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:ওগো জ্যান্তে মরা, তা কি পারবি তোরা
Next Post:ব্যবসা মাটি করবো না

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑