• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এ গোকুলে শ্যামের প্রেমে কেবা না মজেছে সখি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » এ গোকুলে শ্যামের প্রেমে কেবা না মজেছে সখি
এ গোকুলে শ্যামের প্রেমে কেবা না মজেছে সখি!
কারও কথা কেউ বলে না, আমি একা হই কলঙ্কী।।
           অনেকেতে প্রেম করে
           এমন দশা ঘটে কারে
           গঞ্জনা দেয় ঘরে পরে
                   শ্যামের পদে দিয়ে আঁখি।।
           তলে তলে তল গোজা যায়
           লোকের কাছে সতী বলায়
           মন সৎ অনেক পাওয়া যায়
                   সদয় যে হয় সেই পাতকী।।
           অনুরাগী রসিক হলে
           সে কি ডরায় কুল নাশিলে
           লালন বলে, ফুচকি১ খেলে
                   ঘোমটা দেয় আর চায় আড়চোখী।।

—————–
বাউল কবি লালন শাহ, পৃ. ২৯৬
‘লালন-গীতিকা’য় সঞ্চারীর ১ম চরণ “তলে তলে তল গাঁজা খায়” এবং আভোগের ২য় চরণ “সে কি ডরায় কুলশীলে”- এভাবে লেখা হয়েছে। এখানে ‘ফুচকি খেলে’ স্থলে ‘কুকটি খেলে’ কথান্তর আছে।
‘হারামণি’ ৫ম খণ্ডে উপরের দুটি কথান্তর ছাড়াও সঞ্চারীর ৩য় চরণে “এমনি মতে অনেক পাওয়া যায়” এবং আভোগের ৩য়-৪র্থ চরণে “লালন বেড়ায় ফুকটি খেলে/ঘোমটা দিয়ে চায় আড়চোখী” এরূপ কথান্তর আছে। পৃ. ১দ.-দ/.

১. ফুচকি – কুষ্টিয়ার আঞ্চলিক শব্দ, অর্থ উঁকিঝুঁকি দেওয়া। ‘ফুকটি’ বা ‘কুকটি’ অশুদ্ধ পাঠ।

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:আশেকে উন্মত্ত যারা
Next Post:এনে কোন ফুলের সৌরভ জগৎকে মাতালি রে

Reader Interactions

Comments

  1. Arib

    January 8, 2014 at 3:58 pm

    amaro

    Reply
  2. Arib

    January 8, 2014 at 3:58 pm

    moteo

    Reply
  3. প্লাবন বিশ্বাস

    February 2, 2015 at 12:29 am

    valo

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑