• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যে জন সাধকের মূল গোড়া

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » যে জন সাধকের মূল গোড়া
যে জন সাধকের মূল গোড়া।
বে-তালিম বে-সুহৃদ সে তো
                    ফিরছে সদায় বেদ ছাড়া।।

গুপ্ত নূরে হয় তার সৃজন
গুপ্তভাবে করছে রে ভ্রমণ
আবার নূরেতে নূর নবী পয়দা
                    সেই কথাটি দেশ জোড়া।।

পীরের পীর দস্তগীর হয়
মুরশিদের মুরশিদ বলা যায়
চিনতে তারে যদি পায়
                    সে পথের দাড়া।।

কেউ বলে সে মূলধারের মূল
মুরশিদ বিনে কে জানবে তার উল
সাঁই লালন বলে, ভেদ না জেনে
                    ঝকমারী তার বেদ পড়া।।

———–
লালন-গীতিকা, পৃ. ১৫৭

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:যে জন শিষ্য হয়, গুরুর মনের খবর লয়
Next Post:যে পথে সাঁই চলে ফেরে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑