• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যারে ভাবলে পাপীর পাপ হরে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » যারে ভাবলে পাপীর পাপ হরে
যারে ভাবলে পাপীর পাপ হরে,
দিবানিশি ডাক মন তারে।।
গুরুর নাম সুধা-সিন্ধু
পান কর তাতে একবিন্দু
সখা হবে দিনবন্ধু
                    অন্য ক্ষুধা রবে না রে।।

যে নাম প্রহ্লাদ হৃদয়ে করে
অগ্নি-কুণ্ডে প্রবেশ করে
কৃষ্ণ নরসিংহ রূপ ধারণ করে
                    হিরণ্যকশিপুরে মারে।।

বলছে লালন, মন রসনা
ভাবলি না শেষের ভাবনা
মহাজনের ষোল আনা
                    একদিন বলে তা ভাবলি না রে।।

——–
হারামণি, ৫ম খণ্ড, পৃ. ৪৮; ৭ম খণ্ড, পৃ. ৪০১

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:যাতে যায় শমন যন্ত্রণা
Next Post:যে জন উন্মত্ত হইয়াছে গুরুর প্রেমের ডুরিতে

Reader Interactions

Comments

  1. Bishakha Mookherjee

    August 11, 2016 at 11:24 am

    Speechless

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑