• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মুরশিদ রঙ-মহলে সদায় ঝলক দেয়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » মুরশিদ রঙ-মহলে সদায় ঝলক দেয়
মুরশিদ রঙ-মহলে সদায় ঝলক দেয়
যার ঘুঁচেছে মনের আঁধার
               সেই দেখতে পায়।।
সপ্ততলে অন্তঃপুরী
আলিপুরে তার কাছারী
দেখলে রে মন সে কারিগরি
               হবি মহাশয়।।
সজল উদয় সেই দেশেতে
অনন্ত ফল ফলে যাতে
প্রেম-পাতিজাল পাতলে তাতে
               অধর ধরা যায়।।
রত্ন যে পায় আপন ঘরে
সে কি বাইরে খুঁজে মরে
না বুঝিয়ে লালন ভেড়ে
               দেশ-বিদেশ ধায়।।

————-
বাংলার বাউল ও বাউল গান, পৃ. ৯১
‘লালন-গীতিকায়’ অন্তরায় ১ম চরণে ‘সপ্ততলে’ স্থলে ‘শতদল’ কথান্তর আছে। পৃ. ৯০

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:মুরশিদ মণি গভীরে চার রসের মূল
Next Post:ব্যবহারবিধি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑