• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ভজ মুরশিদের কদম এই বেলা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » ভজ মুরশিদের কদম এই বেলা
ভজ মুরশিদের কদম এই বেলা।
যার পিয়ালা হৃদ-কমলে
            ক্রমে হবে উজালা।।
নবীজীর খান্দানেতে
পিয়ালা চার মতে
চিনে লও দিন থাকিতে
            ওরে আমার মন-ভোলা।।
কোথায় সেই হায়াত-নদী
জোয়ার বয় নিরবধি
সে ধারা ধরবি যদি
            দেখবি অটলের খেলা।।
ওপারে ছিলে ভাল
এপারে কে আনিল
লালন কয়, তারে ভোল
            করে যে অবহেলা।।

———————————
বাউল কবি লালন শাহ, পৃ. ৩১২-১৩
কথান্তর:

            ভজ মুরশিদের কদম এই বেলা।
যার পিয়ালা হৃদ-কমলে
            ক্রমে হবে উজালা।।
নবীজীর সন্ধানেতে
পিয়ালা চারি মতে
জেনে নিও দিন থাকিতে
            ওরে আমার মন-ভোলা।।
কোথায় আবহায়াত-নদী
ধারা বয় নিরবধি
ধরবি সে ধারা যদি
            দেখবি অটলের খেলা।।
এপারে কে আনিল
ও পারে কে নেবে বল
লালন কয়, তারে ভোল
            কেন রে করে হেলা।।

------------
লালন-গীতিকা, পৃ. ১৫৩
Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:বল গুরুর নাম বল
Next Post:ভবে মানব-গুরু নিষ্ঠা যার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑