• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নাড়া

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » ন » নাড়া

নাড়া1 [ nāḍ়ā1 ] বি. 1 ঝামটা, ঝাঁকুনি (মুখনাড়া দেওয়া); 2 সঞ্চালন, আন্দোলন (হাত নাড়া, গাছ ধরে নাড়া)। ☐ ক্রি. 1 ঝামটা বা ঝাঁকুনি দেওয়া (মুখ নেড়ে কথা বলা); 2 সঞ্চালিত বা আন্দোলিত করা (হাত নেড়ো না); 3 ঘাঁটা, ঘোঁটা (চামচ দিয়ে নাড়া); 4 বিশৃঙ্খল করা, ঘাঁটাঘাঁটি করা (কাগজপত্র নাড়া); 5 বাজানো (ঘণ্টা নাড়া); 6 সরানো, স্হানচ্যুত করা, অপসারিত করা (এ ঘর থেকে ওটাকে নাড়া চলবে না); 7 চর্চা করা (শাস্ত্র নাড়া)।

[< সং. √ লাড্ (কম্পন, আক্ষেপ) + বাং. আ]।

নাড়াচাড়া বি. ক্রি. 1 ঘাঁটাঘাঁটি (কাগজপত্র নাড়াচাড়া করা); 2সঞ্চালন; 3 সরানো, স্হানচ্যুত করা (রোগীকে নাড়াচাড়া করা ঠিক নয়); 4 বারবার বিচার বা ভাবনাচিন্তা (মনে মনে ব্যাপারটা নাড়াচাড়া করে দেখলাম)।

নাড়ানাড়ি বি. ক্রমাগত স্হান পরিবর্তন করা।

☐ ক্রি. সঞ্চালিত বা আন্দোলিত করা, সরানো-নড়ানো।

☐ বিণ. উক্ত সব অর্থে।

নাড়ানো ক্রি. সঞ্চালিত করা; ঘাঁটাঘাঁটি করা; স্হানচ্যুত করা।

☐ বি. বিণ. উক্ত সব অর্থে।

নাড়া2 [ nāḍ়ā2 ] বি. ধান কাটার পর ধানগাছের যে অপ্রয়োজনীয় অংশ জমির মধ্যে থেকে যায়, ধানের গোড়া; খড়-বিচালি।

[বাং. তু. সং. নাল]।

নাড়াবুনে বিণ. বি. 1 নাড়া অর্থাত্ খড়ের বনের লোক; চাষা; 2 (আল.) মূর্খ, অজ্ঞ, অরসিক।

নাড়ামাঠ বি. যে মাঠে ধান কেটে নেবার পর কেবল নাড়া প়ড়ে আছে (‘পোড়ো-জমি-খড় নাড়া মাঠের ফাটল’: জী. দা)।

যত ছিল নাড়াবুনে হল সব কেত্তুনে  — যত সব অরসিক তারাই কর্তৃত্ব বা প্রাধান্য পেয়েছে।

Category: ন, বাংলা অভিধান
Previous Post:লাচাড়ি
Next Post:যত ছিল নাড়াবুনে হল সব কেত্তুনে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑