• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নবীজী মরশিদ কোন ঘরে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » নবীজী মরশিদ কোন ঘরে
নবীজী মরশিদ কোন ঘরে।
কোন কোন চার ইয়ার
            এসে চাঁদোয়া ধরে।।
ও তারিন তারে কোন পেয়ালা
জানিতে উচিত হয় নিরালা
ও বরুণ জ্যোতি-জ্বালা
            কোন যোগে কোন আশ্রয় সার্থক করে।।
যার কলেমায় দীন দুনিয়ায়
কেহ মুরশিদ হল কোন কলেমায়
নেহাজ করে দেখ মনুরায়
            মরশিদ-তও্ব অথাই গভীরে।।
মওরা মওরি কোন দিনে নিলে
যোগে প্রকাশ করিলে
সিরাজ সাঁই ইসারায় বলে
            লালন ঘুরে বেড়ায় বুদ্ধির ফেরে।।

———————————
লালন-গীতিকা, পৃ. ১৫৭-৫৮

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:দিবানিশি থাক মন ঐ ধ্যানে
Next Post:না জেনে করণ কারণ কথায় কি হবে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑