• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নাগ

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » ন » নাগ

নাগ [ nāga ] বি. সাপ (কালনাগ); 2 পুরাণে বর্ণিত সর্পজাতি (নাগরাজ বাসুকি); 3 হাতি (দিঙ্নাগ); 4 সিঁদুর।

[সং. √ নগ্ + অ]।

স্ত্রী. নাগী, (বাং) নাগিনী।

নাগকেশর, নাগেশ্বর বি. ফুলবিশেষ বা তার গাছ।

নাগগর্ভ বি. সিঁদূর।

নাগদন্ত বি. 1 হাতির দাঁত; 2 দেওয়ালে লাগানো পেরেক বা ছোট আলনা।

নাগপঞ্চমী বি. শ্রাবণ মাসের শুক্লপঞ্চমী বা আষাঢ় মাসের কৃষ্ণপঞ্চমী, যখন মনসাপূজা ও নাগপূজা হয়।

নাগপাশ বি. 1 পৌরাণিক অস্ত্রবিশেষ, বরুণের অস্ত্র যা ছাড়লে সাপ আড়াই প্যাঁচে বেঁধে ফেলে বলে বিশ্বাস; 2 (আল.) অতি দৃঢ় বন্ধন (সংসারের নাগপাশ)।

নাগপুষ্প বি. নাগকেশর ফুল।

নাগফণী বি. ফণীমনসার গাছ, cactus.

নাগমাতা (-তৃ) বি. 1 কদ্রু; 2 মনসাদেবী।

নাগরাজ বি. 1 অনন্ত বা বাসুকি নাগ; 2ঐরাবত।

নাগলোক বি. নাগদের বাসভূমি পাতাল।

অষ্টনাগ বি. অনন্ত বাসুকি পদ্ম মহাপদ্ম তক্ষক কুলীন কর্কট শঙ্খ-এই আট নাগ।

Category: ন, বাংলা অভিধান
Previous Post:নাক্ষত্রিকী
Next Post:নাগলোক

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑