• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জান গে যা গুরু দ্বারে জ্ঞান-উপাসনা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » জান গে যা গুরু দ্বারে জ্ঞান-উপাসনা
জান গে যা গুরু দ্বারে জ্ঞান-উপাসনা।
কোন মানুষের কেমন কৃতি
       যাবে রে জানা।।
যার আশায় জগৎ বেহাল
তার কি আছে সকাল বিকাল
তিলেক মাত্র না দিলে জল
       ব্রহ্মাণ্ড রয় না।।
পুরুষ পরশমণি
কালা কাল তার কিসে জানি
জল দিয়ে সব চাতকিনী
       করে সান্ত্বনা।।
বেদ-বিধির গোচর সদায়
কৃষ্ণ পদ নিত্য উদয়
লালন বলে, মনের দ্বিধায়
        দেখে দেখ না।।

————-
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ২১৯-২০

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:গুরুর ভাব রাখা হইল রে আমার বিষয় দায়
Next Post:বাহিরে বলে দূরে থাকুক

Reader Interactions

Comments

  1. Khokon Mandol

    April 29, 2013 at 1:49 pm

    সাধু সাধু সাধু!!!

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑