• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

গুরু রূপের পুলক ঝলক দিচ্ছে যার অন্তরে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » গুরু রূপের পুলক ঝলক দিচ্ছে যার অন্তরে
গুরু রূপের পুলক ঝলক দিচ্ছে যার অন্তরে
কিসের আবার ভজন সাধন লোক-জানিত করে।।
	বকের ধরন করণ তাহার হয়
	দিক ছাড়া তার নিরিখ সদায়
ও সে পলকভরে নিরিখ ধরে,
	যায় সে ভবপারে।।
জ্যান্তে গুরু না পেলাম হেথা
ম'লে পায় সে কথার কথা
সাধক জানে গুরু মিলে না যথাতথা,
	সদায় দেখে ভজে তারে।।
গুরু-ভক্তের তুল্য দেব কি
যে ভক্তিতে সাঁই থাকে রাজি
লালন বলে, গুরু রূপে
	নি-রূপ মানুষ ফেরে।।

————-
লালন-গীতিকা, পৃ. ৮৮

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:গুরু যার কাণ্ডারী ভবে
Next Post:গুরু-শিষ্য এক আত্মা যদি হওয়া যায়

Reader Interactions

Comments

  1. Sofikul Islam

    October 30, 2016 at 9:17 am

    চন্দ্রবিন্দু গীতিকাব্যে আরো সংযোজন দরকার ৷ যেমন “প্যাক্ট”, “দে গরুর গা ধুইয়ে “

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑