• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কোথায় তুমি – মাহমুদ আল জামান

লাইব্রেরি » বিবিধ লেখার সংকলন » কবিতা » কোথায় তুমি – মাহমুদ আল জামান

যখন যাবই একটু ধীরেসুস্থে যাই, কী বলো?
অক্সিজেন, লাইফ সাপোর্ট, অক্সিজেন, ঘন ঘোর অন্ধকার!
কোথায় তুমি, ছায়াচ্ছন্ন প্রেরণাময়ী?
দেখে নিই আরও নিসর্গ, বায়ুঘূর্ণি
মিছিলের বিষাদ হাওয়ায় যৌবনের মুখচ্ছবি
আরও দেখে নিই, নীলাভ আলোয় ঘৃণা, কিছু গ্লানি
ভুবনডাঙায় বেঁচে থাকার আকাঙ্ক্ষার ট্র্যাজেডি
দুঃখ যেখানে বৃষ্টি পতনের শব্দে ঘন অন্ধকার হয়ে ওঠে
দুঃখ যেখানে মুখোশে মুখ ঢেকে তিমির বিনাশের কথা বলে
নষ্ট ছিল নষ্ট ভালোবাসা নিয়ে বুকের আগুন
কাটা-ছেঁড়া হূদয়ে আকস্মিক চেনা কৃষ্ণচূড়া ফাল্গুন
যখন যাবই একটু ধীরেসুস্থে যাই, কী বলো?
অভিজ্ঞতার দিগন্তে সর্বনাশের পরিণাম নিয়ে
কোথায় তুমি ঘন অন্ধকারে ছায়াচ্ছন্ন নারী?

সূত্র: দৈনিক প্রথম আলো, এপ্রিল ২৯, ২০১১

Category: কবিতা
Previous Post:হারানো চপ্পলের গান – খোন্দকার আশরাফ হোসেন
Next Post:কবিতা বাতাসে অক্সিজেন ছড়ায় – কে রায়ান

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑