• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হায় কি আজব কল বটে।

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » হায় কি আজব কল বটে।

হায় কি আজব কল বটে।
কি ইসারায় টিপে দেয়
            অমনি ছবি যায় উঠে।।
অগ্নি জল হতে সে কল সদা নাচে ভিতরেতে।
ধড়ফড় করে চলছে ছবি
            কোন টিপে দাঁড়ায় হেঁটে।।
হু হু শব্দে ধূম উঠছে কল ফেটে।
একজনা সে ভিতর ঝোঁকে
            তার জাগা ঐ বার পিটে।।
দমের ঘরে রয়েছে সকল কলের মূল গুটে
লালন বলে, সব অকারণ
            কখন সে কল যায় কেটে।।


লালন-গীতিকা, পৃ. ১০৫

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:হায় একি কলের ঘরখানি বেঁধে
Next Post:হুজুরে কার হবে রে নিকাশ দেনা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑