• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দৈব

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » দ » দৈব

দৈব [ daiba ] বি. অদৃষ্ট, ভাগ্য (‘প্রবাসে দৈবের বশে’: মধু)।

☐ বিণ. 1 দেবতাসম্বন্ধীয় (দৈবঘটনা); 2 দেবকৃত (দৈববাণী); 3 বুদ্ধির অগম্য, অলৌকিক (দৈব শক্তি, দৈব চিকিত্সা)।

[সং. দেব + অ]।

স্ত্রী. দৈবী।

দৈবক্রমে, দৈবগতিকে ক্রি-বিণ. দৈবাত্, হঠাত্, ভাগ্যক্রমে (দৈবগতিকে তার দেখা পেয়ে গেলাম)।

দৈবঘটনা বি. অলৌকিক বা আকস্মিক ঘটনা।

দৈবজ্ঞ বিণ. ভাগ্যগণনাকারী, জ্যোতিষী।

দৈবত বি. দেবতা (‘সহায় দৈবত’: সু.দ.)।

দৈবদুর্বিপাক বি. যে ঘটনার জন্য মানুষ দায়ী নয়, প্রাকৃতিক দুর্ঘটনা।

দৈবদোষ বি. অদৃষ্টের প্রতিকূলতা।

দৈববশত, দৈববশে – – দৈবক্রমে -র অনুরূপ।

দৈববাণী বি. আকাশ থেকে ধ্বনিত দেবতার বাণী, অলক্ষ্যে অবস্হিত দেবতার ঘোষণা।

দৈববিড়ম্বনা বি. দেবতার বা ভাগ্যের ছলনা বা প্রতিকূলতা।

দৈবযোগে ক্রি-বিণ. দৈবক্রমে -র অনুরূপ।

দৈবশক্তি বি. দেবতার আয়ত্ত বা অলৌকিক শক্তি; বিধিদত্ত ক্ষমতা।

দৈবাত্ অব্য. 1হঠাত্, সহসা (দৈবাত্ যদি কেউ চলে আসে); 2 দৈববশত।

দৈবাদেশ বি. দেবতার নির্দেশ; অলৌকিক প্রেরণা।

দৈবাধীন, দৈবায়ত্ত বিণ. দেবতা বা ভাগ্যের দ্বারা নিয়ন্ত্রিত।

Category: দ, বাংলা অভিধান
Previous Post:দৈন্যদশা
Next Post:দৈবী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑