• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দেহ

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » দ » দেহ

দেহ1, দেহো [ dēha1, dēhō ] অনু-ক্রি. (কাব্যে) দাও (‘পরাইয়া দেহ ধড়া’: বৈষ্ণব পদাবলি; ‘দেহো, প্রভু, করুণা তোমার’: রবীন্দ্র)।

[দেওয়া দ্র]।

দেহ2 [ dēha2 ] বি. শরীর। [সং. √ দিহ্ + অ]।

দেহকোষ বি. 1 প্রাণী বা উদ্ভিদের দেহের সূক্ষ্ম অংশ, cell; 2 গায়ের চামড়া, ত্বক।

দেহক্ষয় বি. 1দেহের ক্ষতি বা ধ্বংস; স্বাস্হ্যহানি; 2 মৃত্যু।

দেহচর্চা বি. শরীরের বা স্বাস্হ্যের উন্নতির জন্য ব্যায়াম ইত্যাদি প্রক্রিয়া।

দেহজ বিণ. দেহ থেকে উত্পন্ন (দেহজ মল)।

☐ বি. পুত্র।

বিণ. স্ত্রী. দেহজা।

দেহতত্ত্ব বি. 1 অঙ্গসংস্হানবিদ্যা, শারীরস্হানবিদ্যা, anatomy; 2 দেহের মধ্যেই সমস্ত সত্যের অবস্হান-এই তত্ত্ব (দেহতত্ত্বের গান)।

দেহত্যাগ বি. মৃত্যু, প্রাণত্যাগ।

দেহদান বি. 1 মৃত্যু, জীবন বিসর্জন; 2 যৌন সম্ভোগের জন্য (প্রধানত স্ত্রীলোক কর্তৃক) শরীর সমর্পণ।

দেহধারণ বি. 1 প্রাণধারণ, জীবনযাপন, বেঁচে থাকা; 2 দেবতাদের মানবদেহ বা মানবজন্ম পরিগ্রহ।

দেহধারী (-রিন্) বিণ. শরীরী, অঙ্গ বা মূর্তিবিশিষ্ট।

দেহপাত বি. 1 দেহের ক্ষয় বা ধ্বংস (কার জন্য দেহপাত করছি); 2 মৃত্যু।

দেহপিঞ্জর বি. পিঞ্জরস্বরূপ দেহ, দেহ; শরীরের কাঠামো।

দেহভৃত্ বি. দেহ।

দেহযাত্রা বি. জীবনযাপন।

দেহরক্ষা বি. মৃত্যু (দেহরক্ষা করা)।

দেহরক্ষী বি. রাজা প্রভৃতিকে রক্ষা করার জন্য যে অনুচর সঙ্গে সঙ্গে থাকে।

দেহ রাখা ক্রি. বি. মারা যাওয়া (কাশীতে দেহ রেখেছেন)।

দেহশোভা, দেহশ্রী বি. শরীরের সৌন্দর্য বা কান্তি।

দেহসৌন্দর্য, দেহসৌষ্ঠব বি. দেহশ্রী -র অনুরূপ।

Category: দ, বাংলা অভিধান
Previous Post:দেশোৎপন্ন
Next Post:দেশহিতব্রতী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑