• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ধড়ে কোথায় মক্কা-মদিনা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » ধড়ে কোথায় মক্কা-মদিনা

ধড়ে কোথায় মক্কা-মদিনা
           চেয়ে দেখ এক নজরে।
ধড়ের খবর না জানিলে
           ঘোর যাবে না কোনদিনে।।
ওহাদানিয়েত্‌১-এর রাহা
ভুল যদি মন কর তাহা
হুজুরেতে পথ পাবা না
           ঘুরবি কত ভুবনে।।
উপরওয়ালা সদর বাড়ি
অচিন দেশে তার কাবাড়ি
সদায় করে হুকুম জারি
           মক্কায় বসে নির্জনে।।
চারি রাহে বারি মকবুল২
ওহাদানিয়েতে রসুল
সিরাজ সাঁই কয়, না জেনে উল৩
           লালন তুই ঘুরিস্‌ কেনে।।


লালন ফকিরঃ কবি ও কাব্য, পৃ. ২৩৮
‘লালন-গীতিকা’য় অন্তরার ‘হুজুরেতে’ স্থলে ‘গুজুর যেতে’, সঞ্চারীর ‘কাবাড়ি’ স্থলে ‘কাছারি’ এবং আভোগের ‘চারি রাহে বারি মকবুল’ স্থলে ‘চারি রাহে চারি মকবুল’ কথান্তর আছে। -পৃ. ২০১

১ ওহাদানিয়েত্ – আল্লার একত্ব ও অদ্বিতীয়ত্ব;
২ মকবুল – প্রিয়জন, বন্ধু;
৩ উল – সন্ধান

কথান্তরঃ
           চেয়ে দেখ নয়রে
           ধড়ের কোথায় মক্কা-মদিনা।।
           ওহাদানিয়েতে রাহা
           ভুল যদি মন কর তাহা
           এবার হুজুরে জাতির পথ মিলবে না
                      ঘুরবি কেন বনে বনে।।
           সদর আমলার হুকুম ভারী
           অচিন দেশে তার কাছারী
           সদায় করে হুকুম জারি
                      মক্কায় বসে নির্জনে।।
           চারি রাহে চারি মকবুল
           ওহাদানিয়েতে রসুল
           সিরাজ কয়, কর না উল
                      ও তুই, ফিরবি লালন বনে বনে।।

-হারামণি, ১ম খণ্ড, পৃ. ৫৫-৫৬

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:দেখ রে দিন কোথা হইতে হয়
Next Post:ধর চোর হাওয়ার ঘরে ফান্দ পেতে

Reader Interactions

Comments

  1. Partha Sarathi Sikdar

    March 10, 2014 at 2:16 am

    বাঙালী হয়ে সত্যিই কত ভাগ্যবান আমরা, এই সমস্ত অনবদ্য অতুলনীয় গল্পপাঠের সৌভাগ্য হয়েছে। অবাঙালীদের জন্য সত্যি খুব দুঃখ হয়।

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑