• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দেব

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » দ » দেব

দেব [ dēba ] বি. 1 ঈশ্বর; 2 স্বর্গের অধিবাসী পুরুষদেবতা; 3 রাজা প্রভু গুরুজন ব্রাহ্মণ বা তত্স্হানীয় ব্যক্তিদের সম্বোধন বা উল্লেখের সময় তাঁদের প্রতি প্রযোজ্য শব্দ (পিতৃদেব, গুরুদেব, পরমহংসদেব); 4 ব্রাহ্মণের উপাধিবিশেষ (দেবশর্মা); 5 প্রধান বা শ্রেষ্ঠজন (ভুদেব, নরদেব)।

[সং. √ দিব্ + অ]।

স্ত্রী. দেবী।

দেবকাষ্ঠ বি. দেবদারু গাছ।

দেবকুল বি. 1 মন্দির, দেবালয়; 2 দেবগণ।

দেবখাত বি. কোনো মানুষ খোঁড়েনি এমন স্বাভাবিক জলাশয়, হ্রদ।

দেবগুরু বি. বৃহস্পতি।

দেবগৃহ বি. দেবালয়, মন্দির।

দেবচর্যা বি. দেবতার পূজা।

দেবচ্ছদ বি. শতনরি হার।

দেবতরু বি. স্বর্গের পঞ্চবৃক্ষ যথা মন্দার পারিজাত সন্তান কল্পবৃক্ষ ও হরিচন্দন।

দেবতা বি. দেবদেবী (মূলত স্ত্রীলিঙ্গ হলেও বাংলায় উভয়লিঙ্গে ব্যবহৃত)।

দেবতুল্য বিণ. দেবতার সদৃশ, দেবতার মতো।

দেবত্ব বি. দেবতার ধর্ম গুণ অবস্হা ও ঐশ্বর্য।

দেবত্র, (কথ্য) দেবোত্তর বিণ. দেবতার সেবার জন্য উত্সর্গীকৃত (দেবত্র সম্পত্তি)।

☐ বি. ওইরকম সম্পত্তি।

দেবদত্ত বিণ. 1 ঈশ্বরের দেওয়া; 2 দেবতার উদ্দেশে প্রদত্ত; 3 তৃতীয় পাণ্ডব অর্জুনের শঙ্খের নাম।

দেবদর্শন বি. মন্দিরের মধ্যে বা পূজার স্হানে দেবতার প্রতিমা দর্শন।

দেবদারু বি. বড় গাছবিশেষ, দেওদার।

দেবদাসী বি. দেবমন্দিরের নর্তকী বা পরিচারিকা।

দেবদুর্লভ বিণ. দেবতাদের পক্ষেও দুষ্প্রাপ্য এমন।

দেবদূত বি. স্বর্গীয় দূত, ঈশ্বর বা দেবগণের প্রেরিত দূত।

দেবদেব বি. শ্রেষ্ঠ দেবতা; মহাদেব; ব্রহ্মা; বিষ্ণু।

দেবদ্বিজ বি. দেবতা ও ব্রাহ্মণ (দেবদ্বিজে ভক্তি নেই)।

দেবদ্বেষী (-ষিন্) বিণ. দেবগণের প্রতি হিংসাকারী।

☐ বি. অসুর।

দেবধান্য বি. দেধান, জোয়ার।

দেবধূপ বি. গুগ্গুল।

দেবনাগর, দেবনাগরী বি. যে লিপিতে হিন্দি, সংস্কৃত প্রভৃতি ভাষা লেখা হয়, নাগরী।

দেবপতি বি. ইন্দ্র।

দেবপশু বি. বলির পশু।

দেবপুরী বি. 1 স্বর্গ, অমরাবতী, ইন্দ্রালয়; 2 (আল.) অতি সুন্দর ভবন।

দেবপ্রসাদ বি. 1 দেবতার আশীর্বাদ; 2 দেবতার কাছে নিবেদিত সামগ্রী।

দেবপ্রিয় বিণ. দেবগণএর প্রিয়।

☐ বি. ফুলবিশেষ, বকফুল।

দেববাক্য, দেববাণী বি. দেবতার বাণী, দৈববাণী।

দেবব্রত বি. ভীষ্ম।

দেবভাষা বি. সংস্কৃত ভাষা।

দেবভূমি বি. 1 স্বর্গ; 2 হিমালয়; 3 পবিত্র স্হান; 4 (আল.) স্বর্গতুল্য সুন্দর স্হান।

দেবমাতা (-তৃ) বি. কশ্যপপত্নী অদিতি।

দেবমাতৃক বিণ. 1 ইন্দ্র কর্তৃক বা তাঁর সৃষ্ট মেঘ কর্তৃক মাতারূপে পালিত; 2 বৃষ্টির জলেই প্রচুর শস্য উত্পন্ন হয় এমন।

দেবমায়া বি. 1 অবিদ্যা, অজ্ঞান; 2 পার্থিব মোহ।

দেবমূর্তি বি. দেবতার প্রতিমা।

দেবযাত্রা বি. দেবতা দর্শনের উদ্দেশ্যে যাত্রা, তীর্থযাত্রা।

দেবযান বি. 1 দিব্যরথ, ব্যোমযান, আকাশে ভ্রমণকারী রথ; 2 পুণ্যবানের স্বর্গগমনের পথ।

দেবযানী বি. শুক্রাচার্যের কন্যা ও রাজা যযাতির পত্নী।

দেবযোনি বি. ভূতপ্রেতাদি উপদেবতা।

দেবরথ বি. দেবযান; সূর্যরথ।

দেবরাজ বি. ইন্দ্র।

দেবর্ষি বি. দেবতা হয়েও মন্ত্রদর্শী ঋষি, যেমন নারদ।

দেবল বি. নিত্যসেবায় নিযুক্ত পূজাব্যবসায়ী, পূজারি ব্রাহ্মণ।

দেবলোক বি. স্বর্গ।

দেবশত্রু বি. অসুর, দৈত্য।

দেবশর্মা (-র্মন্) বি. ব্রাহ্মণদের সাধারণ উপাধি।

দেবশিল্পী (-ল্পিন্) বি. বিশ্বকর্মা।

দেবসেনা বি. 1 দেবতাদের সৈন্য; 2 কার্তিকেয়র পত্নী।

দেবসেনাপতি বি. কার্তিকেয়।

দেবস্ব বি. দেবত্র; দেবতাদের প্রাপ্য বা সম্পত্তি।

Category: দ, বাংলা অভিধান
Previous Post:দেনো
Next Post:দেবী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑