• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জানা চাই অমাবস্যায় চাঁদ থাকে কোথায়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » জানা চাই অমাবস্যায় চাঁদ থাকে কোথায়

জানা চাই অমাবস্যায় চাঁদ থাকে কোথায়।
গগনে চাঁদ উদয় হলে দেখে যে আছে যথায়।।
           অমাবস্যার মর্ম না জেনে
           বেড়াই তিথি নক্ষত্র গুণে
প্রতি মাসে নবীন চাঁদ সে মরি একি ধরে কায়।।
           অমাবস্যা আর পূর্ণমাসী
           কি মর্ম হয় কারে জিজ্ঞাসি
তোমরা যে জানো সে বলছে, মন জুড়ায় আজ সেথায়।।
           সাতাশ নক্ষত্র হয় গগন
           স্বাতী নক্ষত্র যোগ কখন
না জেনে অধীন লালন সাধক নাম ধরে বৃথায়।।


লালন ফকিরঃ কবি ও কাব্য, পৃ. ২০৪-০৫;
লালন-গীতিকা, পৃ. ৭৬-৭৭।
গানটিতে লালন জ্যোতিষবিদ্যার পরিচয় আছে। দেহতত্ত্ব সাধনায় দিন, ক্ষণ, তিথি, নক্ষত্র মান্য করা হয়। -ওয়াকিল আহমেদ, লালন গীতি সমগ্র, পৃ. ১২০

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:চিরকাল জল ছেঁচে আমার জল
Next Post:দিল দরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑