• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দৃষ্টি

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » দ » দৃষ্টি

দৃষ্টি [ dṛṣṭi ] বি. 1 দর্শন, দেখা, অবলোকন (দৃষ্টিপাত, দৃষ্টিভ্রম, দৃষ্টিকোণ); 2 দৃষ্টিশক্তি, দেখার ক্ষমতা (দৃষ্টিহীন); 3 জ্ঞান, বোধ (স্হূলদৃষ্টি); 4 চক্ষু, যে ইন্দ্রিয় দুয়ে দেখা হয়; 5 নজর, লক্ষ্য (এদিকে একটু দৃষ্টি দাও); 6 কুনজর (আমার সৌভাগ্যে দৃষ্টি দিয়ো না)।

[সং. √ দৃশ্ + তি]।

দৃষ্টিকটু বিণ. দেখতে খারাপ লাগে এমন (দৃষ্টিকটু চালচলন, দৃষ্টিকটু পোশাক)।

দৃষ্টিকৃপণ বিণ. বেশি খরচ করতে বা দান করতে অনিচ্ছুক, ছোট নজরওয়ালা।

দৃষ্টিকোণ বি. 1 সূক্ষ্মভাবে দেখার দিক; 2 বিচার বা বিশ্লেষণ করার ভঙ্গি, দৃষ্টিভঙ্গি, point of view(বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা)।

দৃষ্টিক্ষুধা বি. প্রকৃত ক্ষুধা না থাকা সত্ত্বেও খাবার দেখে খাওয়ার লোভ।

দৃষ্টিগোচরবিণ. দেখা যায় এমন, দৃষ্টিপথে এসেছে এমন (অপরের দোষ সহজেই তার দৃষ্টিগোচর হয়)।

দৃষ্টিনন্দন বিণ. দেখতে সুন্দর এমন; যা দেখলে আনন্দ হয়।

দৃষ্টিপথ বি. যতদূর পর্যন্ত দেখা যায়।

দৃষ্টিপাত বি. দৃষ্টিনিক্ষেপ, দেখা, অবলোকন।

দৃষ্টিভঙ্গি বি. দেখবার বা আলোচনা করার রীতি বা ধরন (বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি)।

দৃষ্টিভ্রম, দৃষ্টিবিভ্রম বি. দেখার ভুল।

দৃষ্টিশোভন বিণ. দৃষ্টিনন্দন -এর অনুরূপ।

দৃষ্টিসীমা বি. যতদূর পর্যন্ত দেখা যায় (দৃষ্টিসীমার বাইরে চলে গেল)।

দৃষ্টিহীন বিণ. দেখার শক্তি নেই এমন, অন্ধ।

বি. দৃষ্টিহীনতা।

Category: দ, বাংলা অভিধান
Previous Post:দৃষ্টান্তস্হল
Next Post:দৃষ্টিকটু

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑