• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ও সে ফুলের মর্ম জানতে হয়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » ও সে ফুলের মর্ম জানতে হয়

ও সে ফুলের মর্ম জানতে হয়।
যে ফুলে অটল বিহারে শুনতে লাগে বিষম ভয়।।
            ফুলে মধু প্রফুল্লতা
            ফলে তার অমৃত সুধা
            এমন ফুল দীন-দুনিয়ায় পয়দা
                        জানিলে দুর্গতি হয়।।
            চিরদিনে সেই যে ফুল
            দীন-দুনিয়ার মকবুল
            যাতে পয়দা দীনের রসুল
                        মালেক সাঁই যার পৌরুষ গায়।।
            জন্মপথে ফুলের ধ্বজা
            ফুল ছাড়া নয় গুরু পূজা
            সিরাজ সাঁই কয়, এ ভেদ বোঝা
                        লালন ভেঁড়ের কার্য নয়।।


লালন ফকিরঃ কবি ও কাব্য, পৃ. ২৪৯-৫০;
লালন-গীতিকা, পৃ. ৬৭

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:এক ফুলে চার রঙ ধরেছে
Next Post:কচু ভর্তা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑