• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হীরা লাল মতির দোকানে গেল না

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » হীরা লাল মতির দোকানে গেল না

হীরা লাল মতির দোকানে গেল না।
সদায় কিনলি রে সব পিতল দানা।।
           চটকে ভুলে রে ও মন
           হারালি তুমি অমূল্য ধন
           এবার হেরে বাজি কাঁদলে তখন
                      আর সারে না।।
           শেষের কথা আগে ভাবে
           উচিত বটে তাই জানিবে
           এবার গত কর্মের বিধি কিরে
                      মন-রসনা।।১
           বেপারের লাভ করলি ভাব
           সে গুণপনা জানা গেল
           অধীন লালন বলে, মিছে হল
                      আনা-যানা।।


লালন ফকিরঃ কবি ও কাব্য, পৃ. ২৫৪-৫৫
কথান্তরঃ
           শেষের কথা আগে ভেবে
           উচিত যাহা তাই করিবে
           এবার গত কাজের বিধি ছাড়
                      মন-রসনা।।
বাংলার বাউল ও বাউল গান, পৃ. ৫৩-৫৪

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:সামাল সামাল সমাল তরী
Next Post:আমার মন বেবাগী ঘোড়া

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑