• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মনের মনে হল না একদিনে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » মনের মনে হল না একদিনে

মনের মনে হল না একদিনে।
আমি আছি কোথা যাব, কোথায় কার সনে।।
            আমার বাড়ি আমারি ঘর
            বলা কেবল ঝকমারি সার
            পলকে সব হবে সংহার
                        কোনদিনে।।
            পাকা দালান কোঠা দিব
            মহাসুখে বাস করিব
            মনে ভাবলাম না যে কখন যাব
                        শ্মশানে।।
            কি করিতে কিবা করি
            পাপে বোঝাই হইল তরী
            লালন কয় তরঙ্গ ভারি
                        সামনে।।


লালন ফকিরঃ কবি ও কাব্য, পৃ. ১৯৩;
‘বাংলার বাউল ও বাউল গানে’ (পৃ. ২৩) সামান্য পাঠভেদ আছে। এখানে ১ম চরণটি হল – “মনের মনে ঠিকানা হলো না একদিনে।” সঞ্চারীর স্তবকটি এভাবে লেখা হয়েছেঃ
            পাকা দালান কোঠা দিব
            মহাসুখে বাস করিব (আছে মনে)।
            ভোলা মন যে কখন যাবে শ্মশানে।।

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:মন রে আত্মতত্ত্ব না জানিলে
Next Post:মনের লেঙ্গুটি এঁটে কর রে ফকিরী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑