• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মন, তোর আপন বলতে কে আছে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » মন, তোর আপন বলতে কে আছে

মন, তোর আপন বলতে কে আছে?
কার কান্দায় কান্দ মিছে।।
থাক সে ভবের ভাই-বেরাদর,
প্রাণ-পাখি সে হয় আপনার,
পরের মাথায় মজিয়ে এবার
             প্রাপ্ত ধন হারায় পাছে।।
সারা নিশি দেখ মনুরায়,
নানান পক্ষী এক বৃক্ষে বয়,
যাবার বেলায় কে কারে কয়
             দেহ-প্রাণ তেমনি সে যে।।
মিছে মায়ায় মদ খেও না,
প্রাপ্ত পথ ভুলে যেও না,
এবার গেলে আর হবে না
             পড়বি ক’য় যুগের পেঁচে।।
আসতে একা এলি রে মন,
যেতে একা যাবি তখন,
সিরাজ সাঁই বলে রে লালন,
             কার নাচায় নাচো মিছে।।


লালন ফকিরঃ কবি ও কাব্য, পৃ. ১৫২-৫৩;
বাংলার বাউল ও বাউল গান, পৃ. ৩২;
লালন-গীতিকা, পৃ. ১৭-১৮।
এ গানে একটি অতিরিক্ত স্তবক আছে। ‘বাংলার বাউল ও বাউল গানে’ ২য় স্তবকের প্রথম চরণে ‘সারা নিশি’র স্থলে ‘দিবানিশি’ কথান্তর আছে। ‘লালন-গীতিকা’য় অন্তরা ও সঞ্চারীর স্থান-বদল হয়েছে।

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:মন তুমি সহজে কি সই হবা
Next Post:মন, তোরে আজ ধরতে পারতাম হাতে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑