• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কানাওয়ালা – সোহরাব পাশা

লাইব্রেরি » বিবিধ লেখার সংকলন » কবিতা » কানাওয়ালা – সোহরাব পাশা

ছোটবেলায় দাদি বলতেন পথ ভোলানো
কানাওয়ালা ধরলে লুঙ্গি উল্টো করে পরে
নিচে শক্ত গিঁট দিস দাদু,
দিব্যি পথ পেয়ে যাবি;
জানিনে কোথা থেকে তিনি পথ-
পাওয়ার ওই দর্শন জেনেছিলেন,
ওই বেলায় অনেকবার পথ হারিয়ে পথের
দিশা পেয়েছি পথ থেকেই;
কিন্তু এ বেলায়—এই ভরদুপুরে
পথই পাচ্ছিনে খুঁজে,
দাদি বেঁচে থাকলে আজ প্রশ্ন করা যেত
পথ না থাকলে লুঙ্গির কোন-
প্রান্তে গিঁট দিতে হয়!

সূত্র: দৈনিক প্রথম আলো, এপ্রিল ২২, ২০১১

Category: কবিতা
Previous Post:আইসক্রিম পারলারে – কামরুল হাসান
Next Post:সাদা ফুল সাদা আগুন – ওমর আলী

Reader Interactions

Comments

  1. Ashraf Chanchal

    October 29, 2024 at 10:12 am

    আমার প্রিয় একটি কবিতা

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑