• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মন আমার তুই করলি একি ইতরপনা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » মন আমার তুই করলি একি ইতরপনা

মন আমার তুই করলি একি ইতরপনা।
দুগ্ধেতে যেমন রে তোর মিশল চোনা।।
           শুদ্ধ রাগে থাকতে যদি
           হাতে পেতে অতল নিধি,
           বলি মন তাই নিরবধি
                      বাগ মানে না।।
           কি বৈদিকে ঘিরল হৃদয়,
           হল না সু-রাগের উদয়,
           নয়ন থাকিতে সদায়
                      হলি কানা।।
           বাপের ধন তোর খেলো সর্পে
           রাগ-চক্ষু নাই দেখবি কারে
           লালন বলে হিসাব কালে
                      যাবে জানা।।


লালন ফকিরঃ কবি ও কাব্য, পৃ. ১৫৪;
লালন-গীতিকা, পৃ. ৪২-৪৩

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:মন আমার কি ছার গৌরব করছ ভবে
Next Post:মন তুমি সহজে কি সই হবা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑