• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দাঁড়ানো

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » দ » দাঁড়ানো

দাঁড়ানো ক্রি.
1 খাড়া হওয়া, দণ্ডায়মান হওয়া (উঠে দাঁড়াও);
2 আশ্রয় পাওয়া (দাঁড়াবার জায়গা নেই);
3 প্রতিযোগিতায় এঁটে ওঠা (তার সঙ্গে প্রতিযোগিতায় নামসে তুমি দাঁড়াতেই পারবে না);
4 অপেক্ষা বা প্রতীক্ষা করা (আর কতক্ষণ দাঁড়াব);
5 বিলম্ব বা সবুর করা (একটু দাঁড়াও);
6 গতি সংবরণ করা, থামা (গাড়ি দাঁড়িয়েছে);
7 সঞ্চিত হওয়া, জমা (রাস্তায় একহাঁটু জল দাঁড়িয়েছে);
8 সুপ্রতিষ্ঠিত হওয়া (ব্যাবসাটা দাঁড়িয়ে গেছে, স্কুলটা দাঁড়িয়ে গেছে);
9 শেষ হওয়া, পরিণতি লাভ করা (ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াবে জানি না);
1০ পক্ষ সমর্থন করা (আমরা তার হয়ে দাঁড়াব, সে আমার উকিল দাঁড়িয়েছে)।

☐ বিণ. দণ্ডায়মান, খাড়া, দাঁড়িয়ে রয়েছে এমন (দাঁড়ানো লোকজন, দাঁড়ানো গাড়ি)।

☐ বি. দণ্ডায়মান হওয়া; দণ্ডায়মান অবস্হা বা দাঁড়াবার ভঙ্গি (তার দাঁড়ানো দেখলে হাসি পায়)।

Category: দ, বাংলা অভিধান
Previous Post:দাঁড়া
Next Post:দাঁড়ি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑