• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পাগল দেওয়ানের মন কি ধন দিয়ে পাই

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » পাগল দেওয়ানের মন কি ধন দিয়ে পাই

পাগল দেওয়ানের১ মন কি ধন দিয়ে পাই।
          বলি যে আমার আমার,
          আছে কি ধন আমার,
সদা মনে মনে ভাবি তাই।।
          দেহ ধন মন দিতে হয়,
          সেও ধন তারি, আমার তো নয়,
আমি মুটে মোট চালাই।
          আবার ভেবে দেখি,
          আমিই বা কি,
তাও তো আমার হিসাব নাই।।
          ও সে পাগলটার যে পাগলা খিজি,
          নয় সামান্য ধনে রাজি,
কোন ভাবে কোন ভাব মিশাই।
          পাগলা ভাব না জেনে,
          যদি যায় শ্মশানে২,
পাগল হয় কি অঙ্গে মাখলে ছাই।।
          ও সে পাগল ভেবে পাগল হলাম,
          সেই পাগল কই সরল হলাম,
আপন পর তো ভুলি নাই।
          অধীন লালন বলে,
          আপনার আপনি ভোলে
ঘটে প্রেম, পাগলের এমনি বাই।।৩


শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর, ‘লালন ফকিরের গান’, প্রবাসী, মাঘ ১৩২২
লালন ফকিরঃ কবি ও কাব্য, পৃ. ১৯২-১৯৩
বাংলার বাউল ও বাউল গান, পৃ. ৮৬

কথান্তরঃ
১. দেওয়ানার
২. যদি কেউ যায় শ্মশানে
৩. ও সে পাগল ভেবে পাগল হলাম
                            আপন পর তো ভুলি নাই।
              অধীন লালন বলে,
              আপনার আপনি ভুলে
                            ঘটে প্রেম, পাগলের এমনি বাই।।

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:না হলে মন সরলা কি ফলে মেলে
Next Post:পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑