• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দক্ষিণ

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » দ » দক্ষিণ

দক্ষিণ [ dakṣiṇa ] বি.
1 উত্তরের বিপরীত দিক, প্রভাতসূর্যের দিকে মুখ করলে ডান হাতের দিক (সুদূর দক্ষিণ, দক্ষিণে যাওয়া);
2 দাক্ষিণাত্য (দক্ষিণের ভাষা, দক্ষিণের লোক)।

☐ বিণ.
1 উত্তরের বিপরীত (দক্ষিণ দিক);
2 ডান, বামেতর (দক্ষিণ হস্ত);
3 দক্ষিণদিগ্বর্তী (দক্ষিণ সমুদ্র);
4(আল.) যুগপত্ বহু নায়িকার সমানভাবে অনুরক্ত (দক্ষিণ নায়ক);
5 সরল, প্রসন্ন, উদার (রুদ্রের দক্ষিণ মুখ)।

[সং. √ দক্ষ্ + ইন]।

দক্ষিণকালিকা, দক্ষিণাকালী বি. শিবহৃদয়ে দক্ষিণপদ স্হাপনকারী কালিকাদেবী যিনি অভয়া, বরদা ও সর্বপাপহরা।

দক্ষিণ গোলার্ধ বি. নিরক্ষরেখার দক্ষিণে পৃথিবীর অর্ধাংশ।

দক্ষিণ-পশ্চিম বি. নৈর্ঋত কোণ।

দক্ষিণ-পূর্ব বি. অগ্নিকোণ।

দক্ষিণমেরু দ্র মেরু।

দক্ষিণ সমুদ্র দ্র সমুদ্র।

দক্ষিণহস্ত বি.
1 ডান হাত;
2(আল.) প্রধান সহায়, অবলম্বন (তাকে ছাড়া আমার চলবে না, সে-ই তো আমার দক্ষিণহস্ত)।

দক্ষিণহস্তের ব্যাপার বি. ভোজন, আহার, খাওয়াদাওয়া।

Category: দ, বাংলা অভিধান
Previous Post:ত্রিপঞ্চাশত্তমী
Next Post:দক্ষিণকালিকা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑