• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

চাঁদ বদনে বল গোসাঁই।

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » চাঁদ বদনে বল গোসাঁই।

চাঁদ বদনে বল গোসাঁই।
বান্দার এক দমের ভরসা নাই।।
হিন্দু কি যবনের বালা
পথের পথিক চিনে ধর এই বেলা।
           পিছে কাল শমন
           ফিরছে সর্বক্ষণ
কোনদিন বিপদ ঘটাবে তাই।।
আমার বিষয় আমার বাড়িঘর
এই বলে দিন গেল গো আমার;
           বিষয় বিষ খাবি
           সে ধন হারাবি
শেষে কাঁদলে তো ছাড়বে না ভাই।।
নিকটে থাকিতে সে ধন
সদাই চঞ্চলাতে দেখলি না রে মন;
           ফকির লালন কয়,
           সে ধন কোথায় রয়
আখেরে খালি হাতে যেতে হবে।।


হারামণি, ৭ম খণ্ড, পৃ. ৪০৯-১০;
বাউল কবি লালন শাহ, পৃ. ২৬৪

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:ক্ষ্যাপা তুই না জেনে তোর আপন খবর যাবি কোথায়
Next Post:জান না রে মন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑