• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কোন দেশে যাবি মন, চল দেখি যাই

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » কোন দেশে যাবি মন, চল দেখি যাই

কোন দেশে যাবি মন, চল দেখি যাই
           কোথা পীর হও তুমি রে।
তীর্থে যাবি, সেখানে কি পাপী নাই রে।।
ও কেউ নারী ছেড়া জঙ্গলেতে যায়,
স্বপ্নদোষ কি হয় না সেথায়;
আপন মনের বাঘে যাহারে খায়
           কে ঠেকায় রে।।
সঙ্গে আছে রিপু ষোল আনা জন,
তারা সদাই করে জ্বালাতন;
           যথা যাবি তথায় ঘটাবে রে।।
পাগল (ও কেউ) ভ্রমি পথে
           পথ না খুঁজে পায় রে।
সিরাজ সাঁই কয়, লালন
           তোরও বুদ্ধি নাই রে।।


লালন-গীতিকা, পৃ. ৮

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:খুঁজে ধন পাই কি মতে
Next Post:কোন বা দেশের মানুষ গো, ও বলো

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑