• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কোন কুলে যাবি মনুরায়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » কোন কুলে যাবি মনুরায়

কোন কুলে যাবি মনুরায়।
গুরু-কুল চায় যদি কেউ
            লোক-কুল তার ছাড়তে হয়।।
দুকূল ঠিক রয় না গাঙ্গে
এক কূল রয় আর কূল ভাঙ্গে
ওমনি যেন সাধুর সঙ্গে
            বেদ-বিধির কুল দূরে যায়।।
রোজা পূজা জেতের আচার
মন যদি হয় কর এবার;
বেজাতির কাজ বেদান্তর
            মায়াবাদীর কার্য নয়।।
ভেবে বুঝে এক কুল ধর
দোটানায় কেন ঘুরে মর;
সিরাজ সাঁই কয়, লালন তোর
            কু-ফুরাবে কোন সময়।।


লালন ফকিরঃ কবি ও কাব্য, পৃ. ১২৪-২৫
লালন-গীতিকা, পৃ. ৩০৫-০৬
বাউল কবি লালন শাহ, পৃ. ৩১২

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:কেনে ডুবলি না মন গুরুর চরণে
Next Post:খুঁজে ধন পাই কি মতে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑