• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কুলের বৌ হয়ে মন আর কতদিন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » কুলের বৌ হয়ে মন আর কতদিন

কুলের বৌ হয়ে মন আর কতদিন
                  থাকবি ঘরে।
ঘোমটা খুলে চল নারে যাই 
                  সাধ-বাজারে।।
কুলের ভয়ে কাজ হারাবি, কুল কি নিবি
                  সঙ্গে করে।
পস্তাবি শ্মশানে যেদিন
                  ফেলবে তোরে।।
দিস নে আর আড়াই কড়ি, নাড়ার নাড়ি
                  হও যেই রে।
ও তুই থাকবি ভাল সর্বকাল
                  যাবে দূরে।।
কুল মান সব যেজন বাড়ায়, গুরু সদয়
                  হয় না তারে।
লালন বেড়ায়, কাতরে বেড়ায়
                  কুল ঢাকে রে।।


লালন-গীতিকা, পৃ. ১০

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:কি করি ভেবে মরি
Next Post:কেনে ডুবলি না মন গুরুর চরণে

Reader Interactions

Comments

  1. nahid noushin

    December 6, 2015 at 3:52 am

    vi mazkhana to line messing………….neja valo kora janun abong onno k
    janan.doya kora theak korun. jatio kobir onnotomo great poem a ato
    vul!!!mana jayna………manta o parina….

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑