• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কি করি কোন পথে যাই মনে কিছু

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » কি করি কোন পথে যাই মনে কিছু

কি করি কোন পথে যাই মনে কিছু
          ঠিক পড়ে না।
দোটানাতে ভাবছি বসে
          ঐ ভাবনা।।
কেউ বলে মক্কায় যেয়ে হজ করিলে 
          যাবে গোনা।
কেউ বলিছে মানুষ ভজে 
          মানুষ হ’না।।
কেউ বলে পড়লে কালাম পায় সে আরাম
          ভেস্তেখানা।
কেউ বলে ভাই ও সুখের ঠাঁই
          কায়েম রয় না।।
কেউ বলে মুরশিদের ঠাঁই খুঁজিলে পাই
          আদি ঠিকানা।
লালন ভেড়ে না বুঝিয়ে
          হয় দোটানা।।


লালন ফকিরঃ কবি ও কাব্য, পৃ. ১৭২;
লালন-গীতিকা, পৃ. ৯;
লালন সঙ্গীত, পৃ. ৬৪ (কথান্তরঃ লালন ভেড়ে তাই না বুঝে/হয় দোটানা।।)।

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:কাশী কি মক্কায় যাবি রে মন, চল রে যাই
Next Post:কি করি ভেবে মরি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑